Rajya Sabha Elections | রাজ্যসভার টিকিট পাচ্ছেন মহারাষ্ট্রের নেতা! প্রার্থীতালিকায় চমক বিজেপির

Wednesday, March 4 2026, 1:35 pm
Rajya Sabha Elections | রাজ্যসভার টিকিট পাচ্ছেন মহারাষ্ট্রের নেতা! প্রার্থীতালিকায় চমক বিজেপির
highlightKey Highlights

তালিকায় মোট চার জনের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে মহারাষ্ট্র থেকে রয়েছেন দুই গুরুত্বপূর্ণ নেতা- বিনোদ তাওড়ে এবং রামদাস আঠাওয়ালে।


রাজ্যসভা নির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে বঙ্গে। বুধবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। এই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ নেতাও। মহারাষ্ট্র থেকে ঘোষিত চার প্রার্থীর তালিকায় রয়েছেন বিনোদ তাওড়ে, রামদাস আঠাওয়ালে, মায়া ইভনাতে এবং রামরাও ওয়াদকুতে। বিনোদ তাওড়ে বর্তমানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে, রামদাস আঠাওয়ালে কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-র প্রধান নেতা। উল্লেখ্য, এই নিয়ে মোট ১৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File