Rajpal Yadav | অবশেষে জেলের বাইরে ‘ছোটে পণ্ডিত’! ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলেন রাজপাল যাদব

Tuesday, February 17 2026, 2:48 pm
Rajpal Yadav | অবশেষে জেলের বাইরে ‘ছোটে পণ্ডিত’! ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলেন রাজপাল যাদব
highlightKey Highlights

৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় চেক বাউন্সের অভিযোগে দিল্লির তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন তিনি।


২০১০ সালে সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা রাজপাল যাদব। বক্স অফিসে ভরাডুবির পর সুদে আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকায়। এই মামলায় দিল্লির তিহাড় জেলে কারাবাস হয়েছিল অভিনেতা রাজপাল যাদব। অবশেষে মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলেন অভিনেতা। কারামুক্ত হয়ে তিনি বলেন, “গত ৩০ বছর ধরে আমি বলিউডে কাজ করছি। আজ বুঝেছি সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট শিশুরা আমাকে কতটা ভালোবাসে। বিপদের দিনে গোটা বলিউড এবং দেশের মানুষ আমার পাশে ছিলেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File