Rajnath Singh | বাগডোগরা বায়ুসেনা ঘাঁটিতে রাজনাথ সিং, দিলেন বিশেষ বার্তা!

Key Highlightsদীপাবলি উপলক্ষে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'চিকেনস নেক' বা শিলিগুড়ি করিডরের কাছে বাগডোগরা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দীপাবলি উপলক্ষে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'চিকেনস নেক' বা শিলিগুড়ি করিডরের কাছে বাগডোগরা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে বায়ুসেনা কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, স্থানীয় মানুষের সঙ্গে যত বেশি মেলামেশা বাড়াবেন, শত্রুর চক্রান্তের ছক ততটাই দুর্বল হয়ে পড়বে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির যুগেও শৃঙ্খলা ও সাহসই সেনার সর্বশ্রেষ্ঠ শক্তি, যা সাধারণ সৈনিককে অসাধারণ যোদ্ধায় রূপ দেয়। প্রতিকূল পরিস্থিতি বা দুর্যোগ মোকাবিলায় বিমান যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সীমান্তের ওপারে লালমনিরহাটে চিনা আধিকারিকদের উপস্থিতি এবং উত্তরবঙ্গের ভূরাজনৈতিক গুরুত্বের প্রেক্ষাপটে রাজনাথ সিংয়ের এই সফর ও বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- Related topics -
- দেশ
- উত্তরবঙ্গ
- ভারতীয় বায়ুসেনা
- রাজনাথ সিংহ


