Rajganj BDO | ভরসন্ধ্যায় প্রশান্ত বর্মনের জামিন মঞ্জুর আদালতের, ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এর মামলায় মিললো মুক্তি

Tuesday, May 26 2026, 4:08 pm
Rajganj BDO | ভরসন্ধ্যায় প্রশান্ত বর্মনের জামিন মঞ্জুর আদালতের, ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এর মামলায় মিললো মুক্তি
highlightKey Highlights

মঙ্গলবার দুপুরে প্রশান্তকে তোলা হয়েছিল বারাসতের সিজেএম আদালতে। অবশেষে সওয়াল জবাবের পরে তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারক।


সোমবার রাতে নিউটাউনের সিটি সেন্টার ২-এর কাছে এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল রাজগঞ্জের প্রাক্তন বিডিও পলাতক প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে প্রশান্তকে তোলা হয়েছিল বারাসতের সিজেএম আদালতে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। জানা গিয়েছে, শুধু মাত্র ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এই তাঁর বিরুদ্ধে মামলা সাজিয়েছিল পুলিশ। সরকারি আইনজীবী লাবণ্য জানা বলেন, ‘পুরোনো মামলার সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। এ দিন যে যে ধারায় মামলা উঠেছে, তা জামিনযোগ্য।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File