Rajesh Export Scam | যেন হর্ষদ মেহতার গল্পের পুনরাবৃত্তি! শেয়ার বাজারে ১৫ লক্ষ কোটির কেলেঙ্কারি!
Thursday, June 4 2026, 1:43 pm

Key Highlightsঅভিযুক্ত রাজেশ এক্সপোর্ট নামের অভিযুক্ত ওই সংস্থার ডিরেক্টরকে আপাতত শেয়ার বাজারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সেবি।
এযেন হর্ষদ মেহতার গল্পের পুনরাবৃত্তি। শেয়ার বাজারে প্রায় ১৫ লক্ষ কোটি টাকার হেরফের। সেবির রিপোর্টে উঠে আসলো এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত রাজেশ এক্সপোর্ট নামের অভিযুক্ত ওই সংস্থার ডিরেক্টরকে আপাতত শেয়ার বাজারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সেবি। জানা গিয়েছে, রাজেশ এক্সপোর্টস নামের ওই সংস্থাটি বেঙ্গালুরুর। বিশ্বমানের সোনা এবং অন্য রত্ন প্রস্তুতকারী সংস্থা হিসাবে এটি লিস্টেড। বিদেশে এর বহু সহকারী সংস্থাও রয়েছে। সেবি একটি রিপোর্টে দাবি করেছে, ওই সংস্থাটি ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের বিকৃত হিসাবে পেশ করেছে। সেবির রিপোর্টে দাবি করা হয়েছে, ওই হিসাবের ৯৭-৯৯ শতাংশই ভুয়ো। অর্থাৎ দুর্নীতির অঙ্কটা প্রায় ১৫ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ঘটনাচক্রে ওই সংস্থায় বিরাট অঙ্কের শেয়ার রয়েছে এলআইসিরও।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার


