Rajasthan | স্লিপার বাসে ধাক্কা ট্রেলারের, দাউদাউ করে জ্বলল আগুন, রাজস্থানে বিস্ফোরণ মৃত ৭

Wednesday, July 1 2026, 4:21 am
Rajasthan | স্লিপার বাসে ধাক্কা ট্রেলারের, দাউদাউ করে জ্বলল আগুন, রাজস্থানে বিস্ফোরণ মৃত ৭
highlightKey Highlights

স্লিপার বাস ধাক্কা মারল ট্রেলারে। ওই বাসের মধ্যে পুড়েই মৃত্যু হল কমপক্ষে সাত থেকে আটজনের।


গভীর রাতে রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল যাত্রীবাহী বাস। সোমবার ঘটনাটি ঘটেছে ধৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। সূত্রের খবর, ৩৭ জন যাত্রীকে নিয়ে হৃষীকেশ থেকে ইন্দোর যাচ্ছিল বাসটি। ভোর সাড়ে ৩টে নাগাদ দ্রুতগতিতে ছুটতে আসা একটি ট্রেলারে মুখোমুখহী সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে বাস ও ট্রেলারে আগুন ধরে যায়। জ্বলন্ত বাস থেকে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন অনেকেই। এই দুর্ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে সাত থেকে আটজনের। আহত অন্তত ২২ জন। বাসের অধিকাংশ আহত যাত্রীই মহিলা ও শিশু বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File