Rajarhat Explosion | রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় NIA-এর হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত!

Saturday, July 18 2026, 5:28 pm
Rajarhat Explosion | রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় NIA-এর হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত!
highlightKey Highlights

রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপুরিবাগান এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিম গ্রেপ্তার।


শুক্রবার রাতে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপুরিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাতে কামারহাটি এলাকা থেকে মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিমকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, ঐদিন রাতে দুই নাবালক একটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল। ওই বাড়ির একটি ঘরে ব্যাগ রেখে তারা বাইরে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই বিকট শব্দে কেঁপে ওঠে বাড়ি। ঘটনাটিই বেশ কয়েকজন আহত হন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ২০১৮ সালে এনডিপিএসের কেস ছিল। বছর তিনেক জেলও খাটে শামিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File