Rain Alert In Kolkata | আকভানের প্রভাবে কলকাতায় জারি অ্যালার্ট, বাতিল একাধিক বিমান, দেরিতে চলছে ট্রেনও!
Friday, November 20 2026, 6:47 am

Key Highlightsকলকাতায় আগামী ১২ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জল জমে যানজটের আশঙ্কা৷ এদিকে প্রবল বৃষ্টির জেরে বিমান চলাচল থেকে ট্রেন পরিষেবা সবই ব্যহত হয়েছে৷
সাইক্লোন আকভানের প্রভাবে শহরের বিভিন্ন প্রান্তে জল জমেছে। খারাপ আবহাওয়ার কারণে একাধিক বিমান কিছুটা দেরিতে ওঠা নামা করছে। বাতিল করা হয়েছে ছটি ভুবনশ্বরগামী বিমান। এই তালিকায় রয়েছে 6E7431-কলকাতা থেকে ভুবনেশ্বরগামী প্লেন, 6E7435 কলকাতা থেকে ভুবনেশ্বরগামী প্লেন, কলকাতা থেকে ভুবনেশ্বরগামী ৬এ৭৪৩৩ প্লেন৷ ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ক্ষেত্রেও তিনটি বিমান বাতিল করা হয়েছে। ঝড়-বৃষ্টির জেরে হাওড়া, শিয়ালদহ শাখাতে দেরিতে চলছে একাধিক ট্রেন। হাওড়ায় লোকাল ট্রেন গড়ে ২০ মিনিট লেটে চলছে। আজ বাতিল করা হয়েছে দূরপাল্লার ৩৯ টি ট্রেন। সাইক্লোন আকভানের জেরে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। ভারী বৃষ্টির জেরে শহরের নিচু এলাকাগুলিতে জল জমতে পারে। ফলে ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ এবং রাস্তায় যানজটের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- সাইক্লোন
- ঘূর্ণিঝড়
- শহর কলকাতা
- বিমান বাতিল
- ট্রেন বাতিল


