Rain Alert | জোরকদমে বদলাচ্ছে জলবায়ু, দেশজুড়ে তীব্র বৃষ্টির আশঙ্কা, চিন্তায় আবহাওয়াবিদরা
Thursday, July 23 2026, 4:24 am

Key Highlightsজলবায়ু বিশেষজ্ঞদের হিসেব, ২০৩০–এর মধ্যে অর্থাৎ সামনের চার বছরে গোটা দেশে এমন চরম বৃষ্টির ঘটনা অন্তত ৪৩ শতাংশ বাড়তে চলেছে।
এক দু ঘন্টার বৃষ্টিতেই কখনও ৮৮ মিলিমিটার, কখনও ৬২ মিমি আবার কখনও ৫৯ মিমি বৃষ্টি পেয়েছে কলকাতা। এত অল্প সময়ের মধ্যে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে শহরের বিভিন্ন প্রান্ত জলে থইথই অবস্থার সৃষ্টি হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের হিসেব, গোটা দেশেই তীব্র বৃষ্টির প্রবণতা উর্ধ্বমুখী। জলবায়ু বিশেষজ্ঞদের হিসেব, ২০৩০–এর মধ্যে অর্থাৎ সামনের চার বছরে গোটা দেশে এমন চরম বৃষ্টির ঘটনা অন্তত ৪৩ শতাংশ বাড়তে চলেছে। সূত্রের খবর, ২০৩০–এর মধ্যে মুম্বই, চেন্নাই, দিল্লি, সুরাট, থানে, হায়দরাবাদ, পাটনা ও ভুবনেশ্বরের মতো বড় শহরগুলিতে তাপপ্রবাহের দিনের সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হতে চলেছে।
- Related topics -
- দেশ
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- আবহাওয়া
- বৃষ্টিপাত
- ভারত
- শহর কলকাতা
- নয়াদিল্লি


