Kolkata Restaurant Raid | প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় অভিযান, মিলল ৬০ কেজি পচা মাংস! ভনভন করছে মাছি!
Friday, September 11 2026, 2:37 pm

Key Highlightsখাদ্য সুরক্ষা দফতরের অভিযানে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তরাঁয় মিলল কেজি কেজি পচা মাংস।
খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তরাঁয় মিলল কেজি কেজি পচা মাংস। লেকটাউনে সমুদ্র বসুর দুটি রেস্তরাঁয় যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর, ক্রেতা সুরক্ষা দফতর ও পুলিশ। তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে ৬০ কেজি পচা মাংস বাজেয়াপ্ত করা হয়। খাবারে মাছি ভনভন করা, জলের নিম্নমানসহ একাধিক বিধিভঙ্গের ছবি সামনে এসেছে।অভিযোগের ভিত্তিতে একটি রেস্তরাঁকে দু’দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, একই দিনে লেকটাউনের আরও একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়ে পেস্ট কন্ট্রোল ও প্যাকেজড পানীয় জলের অনিয়ম ধরেছেন আধিকারিকরা।
- Related topics -
- শহর কলকাতা
- রেস্তোরাঁ
- সুজিত বসু
- লেকটাউন
- খাদ্য সুরক্ষা


