Rahul Gandhi | রাহুল গান্ধীকে খুনের হুমকি! রাজস্থানের কোটা থেকে গ্রেফতার কর্নি সেনার এক নেতা

Thursday, February 19 2026, 2:27 pm
Rahul Gandhi | রাহুল গান্ধীকে খুনের হুমকি! রাজস্থানের কোটা থেকে গ্রেফতার কর্নি সেনার এক নেতা
highlightKey Highlights

রাহুল গান্ধী-সহ ২৫ বিরোধী সাংসদকে একে একে গুলি করে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার কর্নি সেনার এক নেতা।


সম্প্রতি বাজেট অধিবেশনের ভিডিও প্রকাশ্যে এসেছে। তারপরই লোকসভার অধিবেশনে স্পিকার ওম বিড়লাকে অপমান করা হয়েছে অভিযোগ তুলে রাহুল গান্ধী সহ ২৫ বিরোধী সাংসদকে গুলি করে খুনের হুমকি এক ব্যক্তির। সূত্রের খবর, রাজ সিং নামে ওই যুবক কর্নি সেনার এক নেতা। রাজের দাবি “আমি মনে করি, যা ঘটেছে, সবটাই রাহুল গান্ধীর নির্দেশে। রাহুল গান্ধী, শুনে রাখুন, এই ঘটনা আবার ঘটলে ঘরে ঢুকে গুলি করে দেব।” পরে সে আবার বলে, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাহুলদের গ্রেপ্তার করা না হলে ওঁদের গুলি করব।” রাজস্থানের কোটা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File