Rahul Gandhi Campaign | মেলেনি অনুমতি, স্তব্ধ প্রচার, বৃহস্পতিতে কলকাতা সফর বাতিল রাহুল গান্ধির
Tuesday, April 21 2026, 4:53 pm

Key Highlightsকংগ্রেস সূত্রে জানানো হয়েছে, তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করেছিল, কিন্তু অনুমতি না মেলায় নির্ধারিত কর্মসূচির প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।
সপ্তাহান্তে বিধানসভা ভোট রাজ্যে। জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে কেন্দ্রের নেতারা। ২৩ এপ্রিল রাহুল গান্ধীর কলকাতা সফরের কথা ছিল। সূত্রের খবর, সভার অনুমতি না মেলায় আপাতত বৃহস্পতিবারের প্রচার কর্মসূচি বাতিল করা হয়েছে। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, তারা মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করেছিল, মমতা সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসন,বিশেষ করে পুলিশ,এই সফরের অনুমতি দেয়নি। সূত্রের খবর, রাহুলের সভা হওয়ার কথা ছিল শ্রীরামপুর ও মেটিয়াবুরুজে, কোনোটারই অনুমতি মেলেনি।
- Related topics -
- শহর কলকাতা
- রাহুল গান্ধী
- প্রিয়াঙ্কা গান্ধী
- কংগ্রেস
- কংগ্রেস নেতা
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- পশ্চিমবঙ্গ
- পুলিশ প্রশাসন
- পুলিশ


