Rahul Gandhi | অমিত শাহ মানহানি মামলায় এমপি-এমএলএ আদালত থেকে নির্দোষ ঘোষিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী!
Monday, October 26 2026, 9:19 am

Key Highlightsস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় উত্তর প্রদেশের সুলতানপুর স্পেশাল এমপি-এমএলএ আদালত থেকে নির্দোষ ঘোষিত হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় উত্তর প্রদেশের সুলতানপুর স্পেশাল এমপি-এমএলএ আদালত থেকে নির্দোষ ঘোষিত হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অমিত শাহকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপির তৎকালীন জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র মামলাটি করেছিলেন। আজ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে আদালত তাঁকে বেকসুর খালাস করে জানায় যে তাঁর মন্তব্য অবমাননাকর ছিল না। এই রায়ের পরই আদালত চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, “সত্য একাই জয়ী হয়।” ২০২৩ সালে এই মামলায় সমন পাওয়ার পর রাহুল গান্ধী আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছিলেন।
- Related topics -
- দেশ
- রাজনীতি
- রাজনৈতিক
- রাহুল গাঁধী
- অমিত শাহ


