Rahul Arunoday Banerjee | তালসারিতে শুটিংয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয়ের, স্তব্ধ টলিপাড়া

Sunday, March 29 2026, 2:31 pm
Rahul Arunoday Banerjee | তালসারিতে শুটিংয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয়ের, স্তব্ধ টলিপাড়া
highlightKey Highlights

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে সূত্রের খবর।


ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। সূত্রের খবর, নিজের নতুন সিরিয়াল ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে ওড়িশায় গিয়েছিলেন রাহুল। সেই সময়ই জলে তলিয়ে যান অভিনেতা। দীর্ঘক্ষণ পরে তাঁকে উদ্ধার করেন টেকনিশিয়ানরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File