Rahul Gandhi | প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় কংগ্রেস, আটক রাহুল-অখিলেশ-প্রিয়াঙ্কা!

Tuesday, July 21 2026, 3:29 pm
Rahul Gandhi | প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় কংগ্রেস, আটক রাহুল-অখিলেশ-প্রিয়াঙ্কা!
highlightKey Highlights

ককরোচ জনতা পার্টি ও পড়ুয়াদের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মঙ্গলবার ধরনায় বসে কংগ্রেস।


ককরোচ জনতা পার্টি ও পড়ুয়াদের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মঙ্গলবার ধরনায় বসে কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে উপস্থিত হন কংগ্রেস নেতা-কর্মীরা। তারপর সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবন অর্থাৎ ৭, লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে শুরু হয় মিছিল। সেখানে যোগ দেন অখিলেশও। এরপরই মোদির বাসভবনের বাইরে আঁটসাঁট করা হয় নিরাপত্তা। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। নামানো হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। তোলেন স্লোগানও। ঘটনাস্থলে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। দেখা করেন রাহুলের সঙ্গে। কিন্তু তাঁর আশ্বাসের পরও সারারাত মোদির বাসভবনের বাইরে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এরপরই বিক্ষোভকারীদের হটাতে তৎপর হয় দিল্লি পুলিশ। আটক করা হয় সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবকে। তাঁদের ছাড়াও আটক করা হয়েছে আরও বেশ কয়েকজন কংগ্রেসে নেতা-কর্মীকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File