Raghu Rai | প্রয়াত প্রবাদপ্রতিম চিত্রসাংবাদিক-পদ্মশ্রীতে সম্মানিত রঘু রাই!
Sunday, April 26 2026, 9:37 am

Key Highlightsপ্রয়াত হলেন প্রবাদপ্রতিম চিত্রসাংবাদিক রঘু রাইয়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
রবিবার শোকের ছায়া নেমে এলো চিত্রসংবাদ জগতে। প্রয়াত হলেন প্রবাদপ্রতিম চিত্রসাংবাদিক রঘু রাইয়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বিশ্বখ্যাত ভারতীয় চিত্রসাংবাদিক রঘু রাই। জীবনের শেষলগ্নে শরীরে দানা বেঁধেছিল বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও। ২৫শে এপ্রিল, শনিবার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারত জুড়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে রঘু রাইয়ের নাম। ১৯৭২ সালে তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে সম্মানিত করা হয়। রঘু রাইয়ের ছবি বিশ্বের বহু শীর্ষস্থানীয় ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- চিত্রশিল্পী
- প্রয়াত
- সেলিব্রিটি


