Rachin Ravindra-KKR | একদিনও খেলেননি IPL! টুর্নামেন্টের মাঝেই KKR শিবির ছাড়লেন রাচিন রবীন্দ্র
Friday, May 15 2026, 3:06 pm

Key Highlightsদেশের হয়ে খেলার জন্য শিবির ছেড়ে দেশে ফিরলেন কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র।
IPL-এর মাঝপথে বড়ো ধাক্কা খেলো KKR। দেশের হয়ে খেলার জন্য কলকাতা শিবির ছেড়ে দেশে ফিরে গেলেন কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র। চলতি মরশুমে IPL-এর মিনি নিলামে রাচিন রবীন্দ্রকে ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। একের পর এক ম্যাচ হারলেও এখনও একটিও ম্যাচে নামানো হয়নি তাঁকে। প্রশ্ন ওঠে KKR ম্যানেজমেন্টের ওপরেও। তবুও খেলানো হয়নি রাচীনকে। বিতর্কের মাঝেই দেশে ফিরে গেলেন এই কিউয়ি প্লেয়ার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ় এবং ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলবেন তিনি।
- Related topics -
- খেলাধুলা
- কেকেআর
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইপিএল 2026
- ipl
- আইপিএল
- আইপিএল ২০২৫
- আইপিএল ফাইনাল
- রাচিন রবীন্দ্র


