R G Kar | ইমার্জেন্সি বিভাগে বসে দেদার মদ্যপান, ফের বিতর্কের কেন্দ্রে 'আর জি কর' হাসপাতাল!
Saturday, May 30 2026, 2:43 am

Key Highlightsকর্তব্যরত অবস্থায় হাসপাতাল কর্মীদের 'মদ্যপান ও বিরিয়ানি পার্টি'র অভিযোগে নতুন করে প্রশ্ন উঠেছে।
আর জি কর কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার রেশ এখনও টাটকা। এই পরিস্থিতিতে শুক্রবার ওই হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভবনে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন–ধর্ষণের শিকার হতে হয়েছিল সেই ইমার্জেন্সি বিভাগের একটি ঘরে বসে নেশা করতে এবং পরে বিরিয়ানি খেতে দেখা গিয়েছে কয়েকজনকে। ভিডিয়োয় থাকা লোকটি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের সুপারভাইজ়ার রঞ্জিত গোঁসাই। বর্তমানে তিনি ফেসিলিটি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। ভিডিওতে নিজেকে তৃণমূল ঘনিষ্ট বলে পরিচয় দিচ্ছেন তিনি। সূত্রের খবর, ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- আর জি কর কান্ড
- মদ্যপ ডাক্তার
- তৃণমূল কংগ্রেস


