Vladimir Putin | 'আগ্রহী ভারত'! নর্দার্ন সি রুটকে কেন্দ্র করে নয়া বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের!

Friday, August 14 2026, 4:08 pm
Vladimir Putin | 'আগ্রহী ভারত'! নর্দার্ন সি রুটকে কেন্দ্র করে নয়া বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের!
highlightKey Highlights

পশ্চিমের দেশগুলো কড়া নিষেধাজ্ঞা আরোপ করলেও রাশিয়ার ওপর দিয়ে যাওয়া উত্তর সমুদ্রপথ বা ‘নর্দার্ন সি রুট’ (NSR) ব্যবহার করতে ভারতের (India) আগ্রহ বাড়ছে বলে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


পশ্চিমের দেশগুলো কড়া নিষেধাজ্ঞা আরোপ করলেও রাশিয়ার ওপর দিয়ে যাওয়া উত্তর সমুদ্রপথ বা ‘নর্দার্ন সি রুট’ (NSR) ব্যবহার করতে ভারতের (India) আগ্রহ বাড়ছে বলে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ভারিয়াগ’-এর কর্মীদের উদ্দেশে এক সভায় ভাষণ দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর নানা বিধিনিষেধ চাপালেও রাশিয়ার অংশীদার দেশগুলোর সঙ্গে উত্তর সমুদ্রপথে সহযোগিতা থেমে নেই। তিনি বলেন, 'আমাদের বন্ধু চিন, ভারত ও অন্যান্য দেশগুলো এই রুটে যুক্ত হতে অত্যন্ত আগ্রহী এবং তারা আমাদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে।' এর মধ্যে বাণিজ্য ও আর্কটিক শিপিংয়ের ক্ষেত্রে ভারত অন্যতম প্রধান অংশীদার হিসেবে উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, ইউরোপ যদি রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করে, তবে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File