Puri Special Train | রথযাত্রা উপলক্ষ্যে চলবে জোড়া ট্রেন, কলকাতা-মালদা থেকেই পুরী পৌঁছতে পারবেন পুণ্যার্থীরা

Wednesday, July 1 2026, 4:51 pm
Puri Special Train | রথযাত্রা উপলক্ষ্যে চলবে জোড়া ট্রেন, কলকাতা-মালদা থেকেই পুরী পৌঁছতে পারবেন পুণ্যার্থীরা
highlightKey Highlights

১৬ জুলাই রথযাত্রা। সে দিকে তাকিয়েই ২টি স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল।


১৬ জুলাই রথযাত্রা। সে দিকে তাকিয়েই ২টি স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। প্রথম ট্রেন : ০৩১০১ কলকাতা–খুরদা রোড স্পেশাল। এই ট্রেনটি চলবে: ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই। এই ট্রেনটি কলকাতা থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে। পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে। দ্বিতীয় ট্রেন : ০৩১০২ খুরদা রোড–কলকাতা স্পেশাল। এই ট্রেনটি চলবে: ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই। ট্রেনটি খুরদা রোড থেকে বিকেল ৩টা ৪০ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ২টায় কলকাতায় পৌঁছবে। ট্রেনটি আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File