Punjab | পঞ্চ নদের দেশে সংখ্যালঘু শিখরা! 'অন্তত তিনটি সন্তান নিন'- বলছে উদ্বিগ্ন অকাল তখত

Thursday, August 20 2026, 5:01 am
Punjab | পঞ্চ নদের দেশে সংখ্যালঘু শিখরা! 'অন্তত তিনটি সন্তান নিন'- বলছে উদ্বিগ্ন অকাল তখত
highlightKey Highlights

২০২১ সালের নভেম্বরে প্রকাশিত ‘জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা’র প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জাবের ‘প্রজনন হার’ কমে ১.৬ শতাংশে নেমে এসেছে।


পাঞ্জাবে হু হু করে কমছে শিখ জনসংখ্যা। উন্নত জীবনের খোঁজে তথা জীবিকার সন্ধানে বিরাট সংখ্যক শিখ জনতা ভিন রাজ্যে এবং বিদেশে চলে যাচ্ছে। পাঞ্জাবে ভোটারদের বৃহত্তম সংখ্যা শিখ সম্প্রদায়ের। ফলে প্রভাবিত হচ্ছে নির্বাচনও। এই পরিস্থিতিতে শিখদের বেশি সন্তান নেওয়ার পাশাপাশি প্রজননক্ষম বয়সের বিবাহবন্ধনে আবদ্ধ হতেও উৎসাহিত করল ধর্মীয় প্রতিষ্ঠান অকাল তখত। শিখদের ৩০ বছর বয়সের মধ্যে বিয়ে করার এবং অন্তত তিনটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তখতের ভারপ্রাপ্ত জথেদার জ্ঞানী কুলদীপ সিং গরগাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File