Wipro Conversion Case | TCS-এর পর Wipro! পুনের অফিসে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ, চাঞ্চল্য মহারাষ্ট্র
Thursday, June 4 2026, 4:48 pm

Key Highlightsউইপ্রোর ওই প্রাক্তন কর্মীর অভিযোগ, তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে লাগাতার কটাক্ষ করতেন মহিলা বস। বারবার চাপ দেওয়া হত ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য।
দু-মাস আগেই টিসিএস ধর্মান্তকরণের ঘটনায় উত্তাল হয়েছিল পুনে। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। বৃহস্পতিবার উইপ্রোর এক প্রাক্তন মহিলা কর্মী পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই কর্মীর অভিযোগ, তাঁর মহিলা বস এবং সহকর্মীদের একাংশ ধর্মীয় পরিচয় নিয়ে লাগাতার কটাক্ষ করতেন। তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে চাপ দেওয়া হতো। প্রতিবাদ করায় তাঁকে হুমকি দেওয়া হয়, ইচ্ছাকৃতভাবে তাঁর পারফরম্যান্স নিয়ে খারাপ রিভিউ দেওয়া হবে এবং চাকরি থেকে বরখাস্ত করা হবে। মানসিক চাপে চাকরি ছাড়তে বাধ্য হন অভিযোগকারিণী। এরপরই সহকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই কর্মী।
- Related topics -
- দেশ
- টিসিএস
- উইপ্রো
- গ্রেফতার
- পুনে
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র পুলিশ


