Pune Airport | বিমানের আন্ডারক্যারেজে ত্রুটি, বন্ধ রানওয়ে, পুনে বিমানবন্দরে বন্ধ উড়ান চলাচল

Saturday, April 18 2026, 6:12 am
Pune Airport | বিমানের আন্ডারক্যারেজে ত্রুটি, বন্ধ রানওয়ে, পুনে বিমানবন্দরে বন্ধ উড়ান চলাচল
highlightKey Highlights

শুক্রবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় রানওয়ে। এর ফলে বিমান ওঠানামা সম্পূর্ণ ভাবে ব্যাহত হয়েছে।


পুনে বিমানবন্দরে বড়োসড়ো বিপত্তি। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বায়ুসেনার একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’ এর জেরে বিমানের আন্ডারক্যারেজে ত্রুটি দেখা দেয়। রানওয়ের উপরেই আটকে যায় বিমানটি। রাত প্রায় ১০টা ২৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এর জেরে বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রানওয়ে পরিষ্কার করে পরিষেবা স্বাভাবিক করতে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। তবে কোনও সাধারণ নাগরিক বা অসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File