Puja Special Train | দুর্গাপুজোয় চলবে কলকাতা-বেনারস স্পেশাল ট্রেন! জেনে নিন যাত্রা সূচি

Thursday, September 24 2026, 3:02 pm
Puja Special Train | দুর্গাপুজোয় চলবে কলকাতা-বেনারস স্পেশাল ট্রেন! জেনে নিন যাত্রা সূচি
highlightKey Highlights

বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা ও বেনারসের মধ্যে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়।


দুর্গাপুজোর মধ্যেই সুখবর। কলকাতা ও বেনারসের মধ্যে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। বৃহস্পতিবার রেল জানিয়েছে, ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহে দুই দিন ০৫০৪৮ বেনারস-কলকাতা স্পেশাল ট্রেন চলবে। প্রতি মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। পরদিন সকাল ৬টা ১৫ মিনিটে কলকাতায় পৌঁছবে ট্রেনটি। ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ০৫০৪৭ কলকাতা–বেনারস স্পেশাল ট্রেন চলবে। প্রতি বুধবার কলকাতা থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। পরেরদিন ভোর ৪টে ১৫ মিনিটে বেনারসে পৌঁছাবে। যাত্রাপথে উভয় দিকেই ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File