Election Commission | অনিবার্য কারণবশত খসড়া ভোটার তালিকা প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত!
Friday, November 20 2026, 1:54 pm

Key Highlightsঅনিবার্য কারণবশত খসড়া ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশনের প্রকাশ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।
অনিবার্য কারণবশত খসড়া ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশনের প্রকাশ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার অরিন্দম নিয়োগী। আগে ২০ নভেম্বর ও পরে ২৩ নভেম্বর এই তালিকা প্রকাশের কথা থাকলেও নতুন দিনক্ষণ পরে জানানো হবে। এসআইআর পর্বে বাদ পড়া ভোটারদের নথি পুনরায় যাচাই করে নাম তোলার কাজ এখনও চলছে। মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্র, তেলেঙ্গানা-সহ সাত রাজ্যে খসড়া তালিকা প্রকাশের দিন ঠিক হয়েছে ২২ ডিসেম্বর। এসআইআর ট্রাইব্যুনালের ধীরগতি ও বিচারপতিদের দায়িত্ব ছাড়ার জেরে কাজের চাপ বাড়াই এই বিলম্বের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সময়মতো নথি জমা দিতে নাগরিকদের ঢিলেমিও সংশোধিত তালিকা হাতে পাওয়ায় বাধা তৈরি করেছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশন


