Gyanesh Kumar | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা!
Friday, September 25 2026, 10:24 am

Key Highlightsনির্বাচন প্রক্রিয়ায় কারচুপি ও একতরফা সিদ্ধান্তের অভিযোগে চরম অস্বস্তিতে পড়া মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা।
নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি ও একতরফা সিদ্ধান্তের অভিযোগে চরম অস্বস্তিতে পড়া মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই পিটিশন দাখিল করেছেন। সূত্রের খবর, মামলায় অভিযোগ করা হয়েছে, অন্য দুই নির্বাচন কমিশনারের মতামত না নিয়েই অসাংবিধানিক ভাবে একাধিক নির্দেশ ও ফর্ম-৬ সহ সফটওয়্যারে পরিবর্তন আনেন জ্ঞানেশ কুমার। আর্জিতে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার নিরপেক্ষ তদন্তে ‘সিট’ (SIT) গঠন, পুরনো ফর্ম-৬ ফিরিয়ে আনা এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মত ভাবেই নেওয়া হয়েছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- নির্বাচন কমিশনার


