Sonam Wangchuk | 'সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে যা কিছু মেডিক্যাল পরিষেবার প্রয়োজন, তা করা হোক'! কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের!

Thursday, July 16 2026, 11:14 am
Sonam Wangchuk | 'সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে যা কিছু মেডিক্যাল পরিষেবার প্রয়োজন, তা করা হোক'! কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের!
highlightKey Highlights

নিট প্রশ্নপত্র ফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে অনশনে বসেছেন বিজ্ঞানী তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক।


নিট প্রশ্নপত্র ফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে অনশনে বসেছেন বিজ্ঞানী তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। বিগত ১৯ দিন ধরে তিনি অনশন করছেন। এই ক’দিনে তাঁর সাড়ে আট কেজি ওজন কমেছে। এবার সোনমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয় যে তাঁকে যেন জোর করে খাওয়ানো হয়। নাহলে তাঁর প্রাণ সংশয় হবে। আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টও কেন্দ্রকে সোনমের প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে নির্দেশ দিল। আজ, দিল্লি হাইকোর্টে সোনম ওয়াংচুকের স্বাস্থ্য অবনতি নিয়ে জরুরি মেডিক্যাল কেয়ারের আবেদন জানানো হয়। আর্জিতে বলা হয়েছিল যে যদি সোনম অনশন না ভাঙেন, তবে ৪৮ ঘণ্টাও তিনি বাঁচবেন না। জোর করে তাঁকে লিকুইড ডায়েটের মাধ্যমে ভিটামিন, মিনারেল দেওয়া হোক। আদালত বলে, “প্রতিটি নাগরিকের প্রাণ গুরুত্বপূর্ণ। সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে যা কিছু মেডিক্যাল পরিষেবার প্রয়োজন, তা করা হোক।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File