WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
'প্রাক্তন'-দের প্রত্যাবর্তন! নতুন বছরে অনস্ক্রিনে একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং দেবশ্রীকে
Wednesday, January 6 2021, 8:48 am

Key Highlightsনতুন বছরে এক ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়। শোনা গিয়েছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটির সৌজন্যেই টলিপাড়ার এই তিন তারকাকে এক ছবিতে দেখা যাবে। ১৯৯৫ সালে ডিভোর্সের পর থেকে নাকি দেবশ্রী রায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটুকুও ছিল না প্রসেনজিতের। অবশ্য অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। প্রসেনজিৎ হয়ে উঠেছেন টলিপাড়ার ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। আর রাজনীতির ময়দানে দেবশ্রী হয়েছেন বিধায়ক। সম্পূর্ণ চিত্রনাট্য না শোনা হলেও অভিনয় করতে রাজি হয়েছেন বিধায়ক-অভিনেত্রী। তিন তারকাকে শুটিং ফ্লোরে সামলানোর সম্পূর্ণ দায়িত্ব শিবপ্রসাদ ও নন্দিতার। এখন, এই ত্রয়ীর অনস্ক্রিন রসায়ন দেখতে মুখিয়ে দর্শকরা।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- ঋতুপর্ণা সেনগুপ্ত
- দেবশ্রী রায়


