Prosenjit Chatterjee CBFC | সেন্সর বোর্ড কমিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! তালিকায় প্রীতি জিন্টা-পঙ্কজ ত্রিপাঠীরা

Wednesday, September 16 2026, 5:34 pm
Prosenjit Chatterjee CBFC | সেন্সর বোর্ড কমিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! তালিকায় প্রীতি জিন্টা-পঙ্কজ ত্রিপাঠীরা
highlightKey Highlights

গত চার দশকের অভিনয় জীবনে বহু চড়াই-উতরাই পেরিয়ে টলিউডকে এগিয়ে নিয়ে গিয়েছেন অভিভাবকের মতো। এবার সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


সিনেমাটোগ্রাফ আইনের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের পূর্নর্গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিনোদ অনুপম, মনোজ যোশী, অভিষেক জৈন, রিকি কেজ, প্রিয়দর্শন, হংসরাজ হংস, সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা, যতীন্দ্র মিশ্র, নীলা মাধব পাণ্ডা, নিশিগন্ধা ওয়াড, বামন কেন্দ্র, রমেশ পাতাঙ্গে, প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, রূপালি গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী, পঙ্কজ ত্রিপাঠী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File