DA | শুরু হল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া!

Key Highlightsসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক–শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক–শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। অর্থ দপ্তর সূত্রে খবর, সরকারি কোষাগার থেকে যাঁরা সরাসরি স্থায়ী বেতন পান না, এমন অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মী— যেমন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশনের মতো সংস্থার কর্মীদের ‘রোপা ২০০৯’ অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অর্থ মিটিয়ে দেওয়াই এখন প্রাধান্য পাচ্ছে। সম্প্রতি অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে অন্যান্য বিভাগের ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে সকল দপ্তরকে তাদের নিজস্ব বেতন–পোর্টালে বকেয়ার বিল জমা দেওয়ার জন্য আলাদা অপশন প্রস্তুত রাখতে হবে। এই প্রযুক্তিগত প্রস্তুতি শেষ হওয়ার পরেই বকেয়া বিল সাবমিট করার পরবর্তী নির্দেশ পাঠাবে অর্থ দপ্তর।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ডিএ


