Priyadarshini Mallick | পদ গেলো জ্যোতিপ্ৰিয় কন্যা প্রিয়দর্শিনীর! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সরানো হলো তাঁকে

Friday, May 15 2026, 3:36 am
Priyadarshini Mallick | পদ গেলো জ্যোতিপ্ৰিয় কন্যা প্রিয়দর্শিনীর! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সরানো হলো তাঁকে
highlightKey Highlights

তাঁর পুরোনো কাজের জায়গা অর্থাৎ আশুতোষ কলেজে ফিরে যেতে বলা হয়েছে প্রিয়দর্শিনী মল্লিককে। নির্দেশিকা জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর৷


বৃহস্পতির সকালে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়ও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক। বৃহস্পতির বিকেলে পদ থেকে সরানো হলো প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে। তাঁকে আশুতোষ কলেজের সহকারী অধ‍্যাপক পদে ফিরে যেতে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। উল্লেখ্য, ২০২৩ সালে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির অভিযোগ, ভুয়ো সংস্থার মধ্যে বেশ কয়েকটিতে ডিরেক্টর হিসেবে নাম ছিল প্রিয়দর্শিনীর। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তৃণমূল জমানায় নিয়োগ হওয়া মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File