Prithvi Shaw | জীবনের নয়া ইনিংস শুরু পৃথ্বী শ’র, ইউটিউবার বান্ধবীর সাথে বাগদান সারলেন ক্রিকেটার
Sunday, March 8 2026, 2:25 pm

Key Highlightsবাগদান সারলেন পৃথ্বী। সোশাল মিডিয়ায় নতুন অভিযানের কথা ঘোষণা করলেন তিনি। তবে কবে বিয়ে করছেন, তা জানাননি।
টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিন জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ক্রিকেটার পৃথ্বী শ। দীর্ঘদিনের বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন তিনি। হাঁটু মুড়ে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেইহেন ক্রিকেটার। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লিখলেন, ‘মাঠে ছক্কা মারা থেকে মাঠের বাইরে আজীবনের সঙ্গী। তুমি আমার পারফেক্ট ইনিংস।’ পৃথ্বীর হবু স্ত্রী আকৃতি পেশায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এদিক ক্রিকেটের দুনিয়ায় ফের নিজের জায়গা তৈরী করতে দিনরাত লড়ছেন পৃথ্বী। লেডি লাকের ভাগ্য সহায় হয় কিনা সেটাই দেখার।
- Related topics -
- খেলাধুলা
- বিনোদন
- ক্রিকেট
- ক্রিকেটার
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বিবাহ


