Narendra Modi | ডিসেম্বরে কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিশ্চিত করল দূতাবাস!

Friday, October 16 2026, 5:39 pm
Narendra Modi | ডিসেম্বরে কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিশ্চিত করল দূতাবাস!
highlightKey Highlights

ভারতীয় সময় শুক্রবার রাতে অটোয়ার ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, আগামী ১১ ও ১২ ডিসেম্বর দুদিনের সফরে কানাডা যাবেন তিনি।


চলতি বছরের ডিসেম্বরে কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় শুক্রবার রাতে অটোয়ার ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, আগামী ১১ ও ১২ ডিসেম্বর দুদিনের সফরে কানাডা যাবেন তিনি। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে নরেন্দ্র মোদির টেলিফোনে কথা হয়েছে।উভয় নেতাই ভারত-কানাডা সম্পর্কের ইতিবাচক গতিধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুই দেশের সাধারণ জনতার মধ্যকার সম্পর্ক মজবুত করার বিষয়ে আলোচনা হবে। অতীতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও, এই উচ্চপর্যায়ের সফর দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File