PM Modi | এপস্টেইন ফাইলে নাম রয়েছে প্রধানমন্ত্রীর! রিপোর্ট প্রকাশ্যে আসতেই মুখ খুলল নয়াদিল্লি
Sunday, February 1 2026, 3:06 am

Key Highlightsশনিবার বিদেশমন্ত্রক জানিয়েছে, রিপোর্টে মোদি সংক্রান্ত যে তথ্য রয়েছে তা আপাদমস্তক মিথ্যা।
গত শুক্রবার আমেরিকার বিচার বিভাগের তরফে এপস্টেইন সংক্রান্ত ৩৫ লক্ষ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যার সাথে নাম জড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, বিল গেটসের মতো ধনকুবেরদের। এবার সেই তালিকায় নাম জড়াল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলের এক ইমেল অনুযায়ী ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এপস্টেইনের পরামর্শ নেন এবং ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে ইজরায়েল সফর করেন। শনিবার এই তথ্যকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন দেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- প্রধানমন্ত্রী
- এপস্টেইন ফাইল
- আমেরিকা
- ভারত
- ইজরায়েল
- ভারতীয় বিদেশমন্ত্রী


