Delimitation Bill | ডিলিমিটেশন বিল পুনর্বিবেচনার সুপারিশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর! কী চায় কেন্দ্র?

Key Highlightsগত ২৭ নভেম্বর শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে এই সুপারিশ চেয়েছিলেন।
আনুষ্ঠানিকভাবে লোকসভায় দ্বিতীয়বার ‘আসন পুনর্বিন্যাস বিল’ (Delimitation Bill) পাশের প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে মোট ৩টি বিল পেশের অনুমোদন দেওয়া হয়েছে। ১. সংবিধান (১৩২তম সংশোধনী) বিল। ২. আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল। এবং ৩. কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। শনিবার লোকসভার সচিবালয়ের তরফে জানানো হলো, লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল বিবেচনার সুপারিশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়া আসন পুনর্বিন্যাস বিল অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ও বিধানসভা আসন ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। লোকসভার সর্বাধিক আসন হবে ৮৫০ এবং বিধানসভার ৬৫০। এর জন্য দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন, যা অর্জন করতে হলে অতিরিক্ত সাংসদদের সহায়তা নিতে পারে মোদী সরকার। যদিও বিরোধীরা এই বিলকে গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেছে।
- Related topics -
- দেশ
- দ্রৌপদী মুর্মু
- রাষ্ট্রপতি
- লোক সভা
- ভারত
- কেন্দ্রীয় সরকার


