Presidency Jail | প্রেসিডেন্সি জেলের ভেতরে বিচারাধীন বন্দি খুন, প্রশ্নে নিরাপত্তা!

Friday, November 27 2026, 4:30 am
Presidency Jail | প্রেসিডেন্সি জেলের ভেতরে বিচারাধীন বন্দি খুন, প্রশ্নে নিরাপত্তা!
highlightKey Highlights

হাই-প্রোফাইল প্রেসিডেন্সি সংশোধনাগারের ভেতরে খুন হলেন মহম্মদ আলি (৪৪) নামে এক বিচারাধীন বন্দি।


হাই-প্রোফাইল প্রেসিডেন্সি সংশোধনাগারের ভেতরে খুন হলেন মহম্মদ আলি (৪৪) নামে এক বিচারাধীন বন্দি। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বন্দি গণনার সময় বিষয়টি নজরে আসে। খোঁজাখুঁজির পর ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের একটি শৌচাগার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ ও জেল সূত্রে খবর, নিহতের মাথায় গুরুতর আঘাত ছিল এবং পাশেই একটি রক্তমাখা ইট পড়ে ছিল। লালবাজারের হোমিসাইড শাখা ও হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অনুমান, ইট দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।মধ্যমগ্রামের বাসিন্দা মহম্মদ আলি মাদক-সহ একাধিক মামলায় ছ’বছর ধরে জেলবন্দি ছিলেন। দেড় হাজারের বেশি বন্দির বিপরীতে রক্ষীর তীব্র ঘাটতি থাকায় জেলের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File