Pratik-Ur | শাসকদল TMC-তে যোগ দিয়েছেন প্রতীক উর, 'ভোটের টিকিট চান না'- জানালেন অভিষেক
Saturday, February 21 2026, 3:54 pm

Key Highlightsবামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ডাকও উপেক্ষা করেছেন প্রতীক-উর। মূলত ক্ষোভ উগরেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপর।
ডায়মন্ড হারবারে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে তৃণমূলে যোগ দিলেন একদা প্রতিপক্ষ প্রতীক উর রহমান। দলবদল করেই প্রতীক বললেন, ‘‘আমার নীতি নৈতিকতা বলে, ফ্যাসিস্ট শক্তিকে আটকাব। বিজেপিকে আটকাব।” এই বদলের জেরে প্রতীকের নীতি নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রত্যুত্তরে অভিষেক বললেন, “প্রতীক-উরকে বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। ডিল হল, বিধানসভার টিকিট পাচ্ছে। প্রতীক-উর নিজে বলেছে দাদা..আমি টিকিট নেব না। যে ছেলেটা এতদিন দল করল তাঁকেই চেনন না। আপনি আগেই বলে দিলেন গদ্দার, বলে দিলেন বেইমান। কারণ আপনার কাছে বশ্যতা স্বীকার করেননি। খুব গায়ে জ্বালা সেলিমবাবুদের।”
- Related topics -
- রাজ্য
- সিপিআইএম
- সিপিএম
- সিপিআইএম প্রার্থী
- তৃণমূল কর্মী
- তৃণমূল নেতা
- তৃণমূলের পার্টি অফিস
- অভিষেক ব্যানার্জী


