Prateek Yadav | অখিলেশের ভাইয়ের রহস্যজনক মৃত্যু! শোকের ছায়া যাদব পরিবারে, মৃত্যুর কারণ নিয়ে উঠছে প্রশ্ন
Wednesday, May 13 2026, 4:00 am

Key Highlightsসংকটজনক অবস্থায় প্রতীককে সিভিল হাসপাতালে আনা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছেলে তথা অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক যাদব। সূত্রের খবর, বুধবার ভোর ৫টা নাগাদ প্রতীক অসুস্থ হন। সংকটজনক অবস্থায় তাঁকে লখনউয়ের সিভিল হাসপাতালে আনা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণে ৩৮ বছর বয়সি এই যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতীক মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে। তিনি বিজেপি নেত্রী তথা উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি অপর্ণা যাদবের স্বামী।


