Prashant Kishor | "মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে"- বিহারের ভোট বাতিলের দাবি করতেই প্রশান্ত কিশোর-কে ভৎসর্না সুপ্রিম কোর্টের

Saturday, February 7 2026, 3:02 am
Prashant Kishor | "মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে"- বিহারের ভোট বাতিলের দাবি করতেই প্রশান্ত কিশোর-কে ভৎসর্না সুপ্রিম কোর্টের
highlightKey Highlights

বিহারের নির্বাচনে পিকের দলের শোচনীয় ফলাফলের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধান বিচারপতি।


বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের কাছে বিহারের বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বাতিলের আর্জি জানিয়েছিল প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টি। তাঁদের দাবি ছিল, বিহার সরকার সংবিধানের ১৪, ২১, ১১২, ২০২ এবং ৩২৪নং ধারা লঙ্ঘন করেছে। এ ঘটনার শুনানিতে প্রধান বিচারপতির কাছে ভর্ৎসনার সম্মুখীন হলেন প্রশান্ত কিশোর। আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনার দল কতগুলি ভোট পেয়েছে? মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আর আপনারা আদালতকে ব্যবহার করে প্রচারের আলোতে আসতে চাইছেন?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File