Prashant Kishor | ১৯ হাজার ভোট ব্যবধানে জয়ী প্রশান্ত কিশোর, বিজেপিকে হারিয়ে বাঁকিপুর দখলে নিল জন সুরাজ!
Monday, August 3 2026, 12:37 pm

Key Highlightsবিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ১৯ হাজার ভোটে বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে পরাজিত করেছেন তিনি। প্রশান্ত কিশোরের হাত ধরেই বিহার বিধানসভায় খাতা খুলল তাঁর দল জন সুরাজ পার্টি। বিহারের বাঁকিপুর আসনের বিধায়ক ছিলেন নীতিন নবীন। তিনি ইস্তফা দেওয়ার পরে এই কেন্দ্রে ফের ভোটগ্রহণ হয়। বিজেপির সঙ্গে জন সুরাজ পার্টি এবং আরজেডির ত্রিমুখী লড়াই ছিল এই কেন্দ্রে। সোমবার উপনির্বাচনের ভোটগণনা হয়। গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন প্রশান্ত কিশোর। যত রাউন্ড এগিয়েছে, ততই ব্যবধান বাড়িয়েছেন তিনি। বাঁকিপুরের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহা।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিহার
- প্রশান্ত কিশোর


