Pramukh Swami Maharaj | ১৩ খণ্ডে ৮৮৪৮ পৃষ্ঠা! প্রমুখ স্বামী মহারাজের জীবনী গড়ল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
Monday, October 5 2026, 2:56 pm

Key Highlightsপ্রমুখ স্বামী মহারাজের জীবন ও কর্মের উপর রচিত ১৩ খণ্ডের গবেষণাধর্মী জীবনী গ্রন্থটি একজন লেখকের লেখা বিশ্বের দীর্ঘতম জীবনী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল।
প্রমুখ স্বামী মহারাজের জীবন ও কর্মের উপর রচিত ১৩ খণ্ডের গবেষণাধর্মী জীবনী গ্রন্থটি একজন লেখকের লেখা বিশ্বের দীর্ঘতম জীবনী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল। BAPS-এর প্রয়াত আধ্যাত্মিক নেতা প্রমুখ স্বামী মহারাজের ৯৪ বছরের জীবন নিয়ে এই বিশাল গ্রন্থটি রচনা করেছেন সংস্কৃত পণ্ডিত সাধু আদর্শজীবনদাস। ৮,৮৪৮ পৃষ্ঠা এবং ২১ লক্ষেরও বেশি শব্দের এই বইটিতে তাঁর নিঃস্বার্থ সেবা, আধ্যাত্মিক নেতৃত্ব ও মানবতার আদর্শ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গত ৪ অক্টোবর লন্ডনে মহন্ত স্বামী মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জীবনকাহিনি এক অমূল্য ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।
- Related topics -
- দেশ
- ভারত
- গিনেস বুক
- গিনেসবুক রেকর্ড


