Earthquake | জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউ জ়িল্যান্ড! জারি সুনামি সতর্কতা!

Thursday, July 16 2026, 2:08 pm
Earthquake | জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউ জ়িল্যান্ড! জারি সুনামি সতর্কতা!
highlightKey Highlights

বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ জ়িল্যান্ডের সাউথ আইল্যান্ডে অনুভূত হলো জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।


জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউ জ়িল্যান্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ জ়িল্যান্ডের সাউথ আইল্যান্ডে অনুভূত হলো জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ দ্বীপের ফিয়র্ডল্যান্ড অঞ্চলে, টে আনাউ শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটি প্রায় ৫৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কম্পন সাউথল্যান্ড, ওটাগো, ক্যান্টারবেরি-সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জোরালো ভূমিকম্পের পরেই নিউ জ়িল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফিয়র্ডল্যান্ড উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সমুদ্রতট ও নিচু অঞ্চল ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু সময় পরে পরিস্থিতি পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সুনামি সতর্কতার বদলে ‘অ্যাডভাইজ়রি’ বা পরামর্শমূলক সতর্কতায় রূপান্তরিত করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File