Bangladesh | বিদ্যুৎ নেই ৯-১০ ঘণ্টা অবধি, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার! অন্ধকারে ডুবল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা!

Thursday, August 13 2026, 3:53 pm
Bangladesh | বিদ্যুৎ নেই ৯-১০ ঘণ্টা অবধি, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার!  অন্ধকারে ডুবল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা!
highlightKey Highlights

পরিস্থিতি এতটাই জটিল যে তারেক রহমান সরকার এক নির্দেশিকা জারি করে কোনও কোনও অঞ্চলে শপিং মল, বাজার, দোকানপাট ইত্যাদি রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলেছে।


 অন্ধকারে ডুবল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। কোনও কোনও এলাকায় দিনে ৯-১০ ঘণ্টা অবধি বিদ্যুৎ থাকছে না। পরিস্থিতি এতটাই জটিল যে তারেক রহমান সরকার এক নির্দেশিকা জারি করে কোনও কোনও অঞ্চলে শপিং মল, বাজার, দোকানপাট ইত্যাদি রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলেছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার বাইরে গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ সংকট সবচেয়ে বেশি। সেখানে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তীব্র গরম এই দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। সূত্রের খবর, বিদ্যুতের চাহিদা যখন প্রায় ১৮,০০০ মেগাওয়াটের কাছাকাছি, তখন সরবরাহ ১৩,০০০ মেগাওয়াটের গণ্ডি স্পর্শ করতেও হিমশিম খাচ্ছে। ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদন অনুযায়ী, দিনের পর দিন ধরে চলা অত্যধিক লোডশেডিংয়ের বিরক্ত এলাকাবাসী কিছু এলাকায় বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে। ফলে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রিড, সাব-স্টেশন ও বিদ্যুৎ অফিসগুলি পুলিশি নিরাপত্তা চাইছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File