WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Chandranath Rath | হার্ট ফুঁড়ে গিয়েছে গুলি, সম্পন্ন হলো চন্দ্রনাথের ময়নাতদন্ত, কেমন আছেন গাড়িরচালক?
Thursday, May 7 2026, 12:16 pm

Key Highlightsসম্পন্ন হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত।
সম্পন্ন হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত। বৃহস্পতিবার বারাসত মেডিক্যাল কলেজে চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর, তদন্তের স্বার্থে সেই প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ভিসেরা থেকে শুরু করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় নথিও ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। শরীরে বুলেটের ক্ষত থাকায় এক্স-রে মেশিন দিয়ে বিশেষ ভাবে স্ক্যান করা হয়েছে। একটা গুলি চন্দ্রনাথের হার্ট ফুঁড়ে গিয়েছে। সে জন্যই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, চন্দ্রনাথের গাড়িচালক বুদ্ধদেব বেরা বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালেই অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলি বের করা হয়। বুদ্ধদেবের ডান হাত ও জয়েন্ট হাড়ে, লিভারে ও ফুসফুসে গুলি লাগে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিজেপি
- শুভেন্দু অধিকারী
- খুন


