Indus Water Treaty | ‘পাকিস্তান সন্ত্রাসবাদ ত্যাগ করলে তবেই সম্ভব’, সিন্ধু জল চুক্তি নিয়ে জানালো ভারত সরকার!

Key Highlightsভবিষ্যতে নদীর জলবণ্টন নিয়ে নতুন কোনও ব্যবস্থা কেবল তখনই সম্ভব হবে, যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে সীমান্তপারের সন্ত্রাসবাদকে স্থায়ীভাবে সম্পূর্ণ বন্ধ করবে।
ভবিষ্যতে নদীর জলবণ্টন নিয়ে নতুন কোনও ব্যবস্থা কেবল তখনই সম্ভব হবে, যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে সীমান্তপারের সন্ত্রাসবাদকে স্থায়ীভাবে সম্পূর্ণ বন্ধ করবে। সরকারি সূত্রের উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ৬৫ বছরেরও বেশি পুরনো এই জলবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে সরকারি সূত্রগুলি জানিয়েছে, ভবিষ্যতে যদি এই চুক্তির অধীনে সহযোগিতা পুনরায় শুরু হয়, তবে তা বর্তমান চুক্তির আওতায় নয়, বরং একটি সংশোধিত ও নতুন কাঠামোর অধীনে হবে। সূত্রগুলির দাবি, পাকিস্তানের ক্রমাগত সন্ত্রাসবাদে মদতই এই চুক্তি পুনরুজ্জীবিত হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এই স্থগিতাদেশ ছিল ওই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঘোষিত একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের অংশ। ভারতের দাবি, হামলাটি চালিয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF), যাকে তারা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র একটি প্রক্সি সংগঠন হিসেবে বর্ণনা করেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- সিন্ধু জলচুক্তি


