Weather Update | সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি!

Monday, June 1 2026, 11:09 am
Weather Update | সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি!
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির একটা সম্ভাবনা আছে।


গত সপ্তাহে সাময়িক স্বস্তি দিয়েছিলো কালবৈশাখী, ঝড়-বৃষ্টি। কিন্তু নতুন সপ্তাহ পড়তেই সেই ভ্যাপসা গরম ফিরে এল কলকাতায়। যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তবে তারইমধ্যে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। কিন্তু সেই বৃষ্টির দাপট তেমন থাকবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File