Narendra Modi Cabinet | বাদল অধিবেশনের আগে মোদীর মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা!
Tuesday, June 30 2026, 11:39 am

Key Highlightsজুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়ে যেতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়ে যেতে পারে। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং প্রশাসনিক সংস্কার নিয়ে সব মন্ত্রকের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনাকেই জোরালো করেছে। সরকারি সূত্রে খবর, সংসদের আসন্ন অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যাপারে বেশি আগ্রহী কেন্দ্রের শাসকদল। আপাতত তা নজরে রেখেই এগোনো হচ্ছে। কিন্তু বাদল অধিবেশনের আগে হাতে যে সময় আছে, তার মধ্যে এই রদবদল সেরে ফেলা কার্যত সম্ভব নয় বলেই মনে করছে বিজেপির অন্দর মহল এবং প্রশাসনিক আধিকারিকদের একটা বড় অংশ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- ভারত
- নরেন্দ্র মোদি
- মন্ত্রীসভা


