Arup Biswas | মেসি-কাণ্ডে আরও চাপে অরূপ বিশ্বাস, থানায় তলব করা হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে!
Tuesday, June 2 2026, 3:30 pm

Key Highlightsবিধাননগর দক্ষিণ থানায় তলব করা হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে।
মেসি কাণ্ডে আরও চাপ বাড়ল অরূপ বিশ্বাসের উপর। এবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। ৫ জুনের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩(৫) (পূর্বপরিকল্পিতভাবে অনেকে একই উদ্দেশ্যে একযোগে কোনও অপরাধমূলক কাজ), ৩০৮(২)-তে তোলাবাজি, ধারা ৩১৮(৪)-এ প্রতারণা, ধারা ৩৫১(২)-এ অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানো, ও ধারা ৬১(২) অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে অরূপের নামে দায়ের হয়েছে অভিযোগ। প্রসঙ্গত, অরূপের বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শতদ্রু দত্ত। কয়েকদিন আগেই সেটা এফআইআর হিসাবে রুজু করে পুলিশ।
- Related topics -
- খেলাধুলা
- লিওনেল মেসি
- বিধাননগর
- শহর কলকাতা


