Chandranath Rath | চন্দ্রনাথ রথের খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকটিও উদ্ধার করল পুলিশ, ব্যবহৃত গাড়িটি কি ভিন রাজ্যের?
Friday, May 8 2026, 10:25 am

Key Highlightsশুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকটিও উদ্ধার করল পুলিশ।
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকটিও উদ্ধার করল পুলিশ। বারাসতের ১১ নম্বর রেলগেটের কাছ থেকে বাইকটি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর নম্বর ‘WB 24B M4052’। এর আগে বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছের ভ্যাট থেকে আরও একটি বাইক বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তবে আরও একটি চার চাকা গাড়ির হদিশ এখনও মেলেনি। সেটা ভিন রাজ্যের বলেই প্রাথমিক তদন্তে অনুমান। এখন এই বাইকের মালিক এবং গাড়িটিকে হয়ে খুঁজছেন তদন্তকারীরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- খুন


