Terror Attack | কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিহানায় নিহত এক পুলিশকর্মী! হামলার দায় স্বীকার লস্কর-ই-তৈবার ছায়া সংগঠনের!

Wednesday, July 22 2026, 9:09 am
Terror Attack | কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিহানায় নিহত এক পুলিশকর্মী! হামলার দায় স্বীকার লস্কর-ই-তৈবার ছায়া সংগঠনের!
highlightKey Highlights

বুধবার সকালে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের লালচক এলাকায় একদল জঙ্গি পুলিশের একটি দলের উপরে গুলি চালায় বলে খবর।


কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিহানা! বুধবার সকালে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের লালচক এলাকায় একদল জঙ্গি পুলিশের একটি দলের উপরে গুলি চালায় বলে খবর। এই হামলায় আশিক হুসেন কুরেশি নামে বছর ৩৫-এর এক পুলিশকর্মী নিহত হয়েছেন। লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন The Resistance Form (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। প্রসঙ্গত, এই সংগঠনই ২০২৫-এর এপ্রিল মাসে পহেলগামে হামলা চালিয়েছিল। এদিকে হামলার পরে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সেনার বিশাল বাহিনী। নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File